পুলিশ কনস্টেবল হত্যা মামলায় পূর্তমন্ত্রীর আদালতে হাজিরা
পুলিশ কনস্টেবল আবু নাসের হত্যা মামলায় পূর্তমন্ত্রী মির্জা আব্বাস মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন।
আদালতসূত্রে জানা যায়, মঙ্গলবার এ মামলায় চার্জ গঠনের জন্যে দিন ধার্য করা ছিল। মির্জা আব্বাসসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠনের কথা। কিন্তু অভিযুক্তদের পক্ষের আইনজীবীরা মামলার কার্যক্রম স্থগিত রাখার জন্যে আবেদন করলে বিচারক মো. মমিন উল্ল্যাহ চার্জ গঠন স্থগিতের আদেশ দেন।
আসামী পক্ষের আইনজীবীরা স্থগিত আবেদনে বলেন, একই ঘটনায় আরও তিনটি মামলা হাইকোর্টে রিভিশন শুনানির জন্যে থাকায় আসামীদের পক্ষে ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলাটির কার্যক্রম স্থগিত থাকবে।
এদিকে আদালতে মির্জা আব্বাসের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি ও আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার প্রার্থনা মঞ্জুর কররেও অপর পাঁচ আসামীকে ব্যক্তিগত হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারক। অন্য আসামীরা হলো মির্জা আব্বাসের ছোট ভাই মির্জা খোকন, ইউসুফ বিন জামিল,সাহাবুদ্দিন লাল্টু, আবু ইকবাল এবং সুমন।
উল্লেখ্য, ২০০১ সালের ১৩ ফেব্র“য়ারি মির্জা আব্বাসের নেতৃত্বে রাজারবাগ পুলিশ লাইনের সামনে দিয়ে বিএনপির একটি মিছিল যাওয়ার সময়ে পুলিশ কনস্টেবল আবু নাসের গুলি বিদ্ধ হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
মতিঝিল থানায় সুবেদার জামাল উদ্দিন বাদী হয়ে এই হত্যা মামলাটি দায়ের করেন।
