২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সারের দাবীতে সড়ক অবরোধ

রংপুরে সারের দাবীতে কৃষকরা মঙ্গলবার প্রধান সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে। পরে জেলা প্রশাসনের আশ্বাসে কৃষকরা অবরোধ তুলে নেয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

সকালে কৃষকরা সারের জন্যে শহরের কলেজ রোড এলাকার সারের দেকাানগুলোতে ভীড় জমাতে থকে। কিন্তু সারের দোকান না খোলায় কৃষকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।

এ সময় কৃষকরা তাদের সাইকেল দিয়ে সড়কের ওপর ব্যারিকেড সৃষ্টি করে এবং বেশ কিছু টায়ারে আগুন ধরিয়ে দেয়। পরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে সার ব্যাবসায়ীরা কৃষকদের মাঝে সার বিতরণ শুরু করলে তারা অবরোধ তুলে নেয়।

কৃষকদের অভিযোগ, তাদের চাহিদা অনুযায়ী সার দেওয়া হচ্ছে না। এক বস্তা সার দুইজনকে ভাগ করে দেওয়া হচ্ছে।

ডিলাররা জানান, রংপুরে আটটি উপজেলার ৯৭জন সর ডিলার রয়েছে। প্রত্যেক ডিলারের জন্যে বরাদ্দ রয়েছে ৯৪ মেট্রিকটন করে। বাফার গোডাউনে সারের মজুদ থাকার পরও তাদেরকে সার দেওয়া হচ্ছে না। ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। রংপুরে মোট সারের চাহিদা ৯ হাজার ১শ’ ১৮ মেট্রিকটন।