২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গান্ধী মেমোরিয়ালে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

ভারতে রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার নয়া দিল্লি’র রাজঘাটে মহাত্মা গান্ধী’র সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 06:06 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

গান্ধী মেমোরিয়ালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রাজঘাট সমাধি কমিটির সচিব নির্মলা দেশপাণ্ডে।

খালেদা জিয়া ভারতের মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবতা পালন করেন।

পরে প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান অন্যান্যরা এ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।