২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি’তে কোষাধ্যক্ষ পদে অধ্যাপক সৈয়দ আব্দুল হাইকে নিয়োগ দেওয়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাবি’র অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ অব্দুল হাইকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 05:19 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

সূত্র জানায়, জাবি অ্যাক্ট- ৭৩ এর ১৪ (১) ধারার ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ তাকে চার বছরের  জন্যে নিয়োগ দিয়েছেন।

মঙ্গলবার শিক্ষামন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয়) মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণ থেকে এ তথ্য জানা যায়।

এদিকে নব নিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আব্দুল হাই মঙ্গলবার প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, উপ - উপাচার্য অধ্যাপক মো. এনামুল হক খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কাজী মহিউদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় সভাপতি ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক সৈয়দ আব্দুল হাই এর আগে বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের পরিচালক, অর্থ কমিটি, একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট ও সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।