সাভারে অগ্নিকাণ্ডে ১৫টি ঘর ও দোকান ভস্মীভূত
সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর এলাকায় এক অগ্নিকাণ্ডে ১৫টি ঘর ও দোকান ভস্মীভুত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা মঙ্গলবার একথা জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ডেন্ডাবর এলাকার সলিমুদ্দিনের চৌচলা টিনের ঘরের একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে তা পার্শ্ববর্তী কক্ষ ও দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সাভার ইপিজেড থেকে দমকল বাহিনীর ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার এএসআই সিদ্দিক বিডিনিউজকে জানান, এ অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ছয় লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
