২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শতকরা ৮৮ ভাগ জাহাজ ভাঙ্গা শ্রমিক দেশের দরিদ্রপিড়িত এলাকাগুলো থেকে এসেছে

কেউ একজন তার শার্টের পিছনে তার স্ত্রীর নাম লিখে রেখেছে ‘বুলি’। বুলি আরিফুলের স্ত্রী। পাঁচমাস আগে তাদের বিয়ে হয়েছে এবং বিয়ের তিন দিনের মাথায় সে চট্টগ্রাম শীপ ইয়ার্ডে তার কাজে এসে যোগ দেয়।  কে লিখেছে আপনার স্ত্রীর নাম? এ পশ্নে আরিফুল কিছুটা লজ্জামাখা মুখে বলে, হবে হয়তো কেউ, মজা করে লিখেছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

চট্টগ্রাম শীপ ইয়ার্ডের বেশির ভাগ শ্রমিকই দেশের উত্তরাঞ্চলের দরিদ্র পিড়িত এলাকাগুলো থেকে এসেছে। কেবল দারিদ্রই নয়, কাজের অভাব এবং অশিক্ষার কারণে তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে এখানে কাজে যোগ দেয়।

ইপসা’র একটি গবেষনায় রিপোর্টে দেখানো হয়েছে: শিপ ব্রেকিং ইয়ার্ডের মোট শ্রমিকের শতকরা ১১ দশমিক ৩২ ভাগ শ্রমিক চট্টগ্রামের। বাদ বাকী শ্রমিকের বেশির ভাগই এসেছে বগুড়া (শতকরা ২৪ দশমিক ১৫ ভাগ), জামালপুর (শতকরা ১৭ দশমিক ৩৬ ভাগ) সিরাজগঞ্জ রংপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, গাইবান্ধা এবং দিনাজপুর থেকে।

দেশের দরিদ্র গনগোষ্ঠির এক অংশ এই শ্রমিকরা অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত ফলে তাদেরকে খুব সহজেই জাহাজ ভাঙ্গার কঠিন কাজে রাজি করানো সম্ভব হয়।

কোন রকম প্রশিক্ষণ ছাড়া, নিরাপত্তার সামান্য নিশ্চয়তা ছাড়াই শ্রমিকদের এখানে নিয়োগ দেওয়া হয় এবং এখানে তারা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কিংবা স্টিলের বড় পাত পড়ে অকালে প্রাণ হারায়।

এখানে কাজ করতে এসে কেউ নিহত হচ্ছে কেউ আবার আহত হচ্ছে কিন্তু তাদের স্থানটি কখনো শুন্য থাকছেনা কারণ সেখানে কেউ না কেউ এসে আবার কাজ করছে।

যে শ্রমিকরা নিহত হচ্ছে তারা কেবল পরিসংখ্যান নয়, তাদের নাম রয়েছে, রয়েছে পরিবার এবং শোক করার কেউ।

আরিফুল বলেন, আমি আমার বাড়ি যেতে চাই কিন্তু যে ঠিকাদার আমাকে এখানে নিয়োগ দিয়েছে তার কাছে চুক্তিবদ্ধ কাজ শেষ না পর্যন্ত যাওয়া সম্ভব নয়।

গাইবান্ধা থেকে এসেছে ১৫ বছরের একরামুল জানায়, দুই বছর আগে সে এই কাজে যোগ দিয়েছে। এখন সে অনেক পরিশ্রমের কাজ করতে সক্ষম। প্রতিঘন্টায় আট টাকা মজুরী পায়। একরামুল বলে, সে কঠিন পরিশ্রম করতে পারলেও রাতে এবং বিরতির সময় সে তার হাত পা ও বুকে ব্যথা অনুভব করে।

গ্রীন পিস, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস ও ইপসা পরিচালিক একটি গবেষনা রিপোর্টের সুচনা মন্তব্যে বলা হয়েছে, এই শ্রমিকদের এক সময় জীবন ছিলো, কিন্তু আজ তা জাহাজভাঙ্গা শিল্প, শিল্প মালিক এবং সরকারের অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে।

আরিফুল, একরামুল, শাহজাহান, সাত্তারের মতো হাজারো নাম না জানা শ্রমিক এই জাহাজ ভাঙ্গা শিল্পে কাজ করে জীবীকা অর্জন করছে। তারা কেবলই শ্রমিক।  স্থানীয় যারা কাজেআছে তারা এখানকার ফোরম্যান, সুপারভাইজার কিংবা শ্রমিকদের সর্দার। স্থানীয়দের কেউ এখন ঠিকাদারের কাজ করে কেউবা নিজস্ব ব্যবসা শুরু করে মালিকের ভুমিকায় অবতীর্ণ হয়েছে।

শুরুর দিকে স্থানীয়রাই জাহাজ ভাঙ্গার কাজ করতো কিন্তু যখন বাইরের শ্রমিকরা এখানে আসতে শুরু করে এবং স্থানীয়রা কাজ ছাড়তে শুরু করে। শিপ ইয়ার্ডে তুলনামূলক সহজ কাজ গুলো তারা করে।  যেমন রাজমিস্ত্রী’র কাজ কিংবা মেশিন ম্যান।

‘আমি একদিনে ২০০ টাকা আয় করি।’  জানালেন স্থানীয় এক যুবক যে শিপ ইয়ার্ডে রাজমিস্ত্রীর কাজ করে। এটা কোন কঠিন কাজ নয়, এটা কৌশলের কাজ এবং স্থানীয়রা সাধারণত এই সহজ কাজ গুলো করে থাকে, বলে যুবকটি জানায়।

অ্যাডভাইজরি : জাহাজ ভাঙ্গা শিল্পের ওপর ধারাবাহিক রিপোর্টের তৃতীয় ও শেষ অংশ