২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বাস ও ট্রাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত, ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ বাস টর্মিনালে সোমবার সকালে বাস ও ট্রাক শ্রমিকদের মধ্যে মারমারিতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে নাচোল যাওয়ার পথে একজন ট্রাক শ্রমিকের বাসের সিটে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এঘটনায় আহত গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের তাবারক আলীর ছেলে ফারুক (২৪) ও চাঁপাইনবাবগঞ্জ শহরের শিয়ালা কলোনির আব্দুল হামিদের ছেলে তুফানী ইসলামকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এঘটনার পর ওই রুটে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এর ফলে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে।