২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিপব্রেকিং ইয়ার্ড : প্রত্যেকে তাদের দুরবস্থা সম্পর্কে কথা বলতে চায় তবে নাম না প্রকাশের শর্তে

চট্টগ্রামের শীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা ইয়ার্ডে কর্মরত প্রত্যেক শ্রমিক নির্যাতন এবং ভয় প্রদর্শনের শিকার এবং যারা প্রত্যেকেই তাদের নাম গোপন রেখে এখানকার দুরবস্থার কথা বর্ণনা করতে আগ্রহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহমুদ মেনন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

কর্মকর্তারা, স্থানীয় জনগণ, ব্যাবসায়ী, মানবাধিকার কর্মী প্রত্যেকেই জানান, এখানকার শ্রমিকের দুর্দশা, কাজের পরিবেশ নিয়ে অনেক কিছু বলার আছে। তবে তারা নিজেদের পরিচয় প্রকাশ করে কোন কিছু বলতে সাহস পান না।

নাম গোপনের শর্তে শিপ ইয়ার্ডের ভিতরে এবং বাইরে অনেক শ্রমিকই তাদের কাজের অতৃপ্তির কথা বলেছেন।

ইয়ার্ডের বাইরে বস্তিতে রান্না করছিলেন একজন শ্রমিক। তিনি বলেন, তাদের কাজ অনেক পরিশ্রমের কিন্তু সেই তুলনায় তাদের পারিশ্রমিক খুবই সামান্য। তবে তা সত্বেও এখানে কাজ করা ছাড়া আর কোন গতি নাই।

ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের একটি গবেষনার রিপোর্টে দেখা গেছে জাহাজ ভাঙ্গা শিল্পে শতকরা ৫ দশমিক ৬৬ শতাংক লোক তাদের কাজে সšু—ষ্ট, ৫৩ দশমিক ৫৮ শতাংশ লোক প্রচণ্ডভাবে অসন্তুষ্ট এবং ৪০ দশমিক ৭৫ শতাংশ লোক মোটেও সন্তুষ্ট নয়।

ইয়ার্ডের ভিতরে ইপসার কিছুটা প্রবেশাধিকার রয়েছে, ২০০৫ সালের শেষের দিকে ইপসা তাদের এই গবেষণাটি করে। ইপসার কর্মকর্তারা বলেন, এটা সত্যিই খুব কঠিন কাজ কারণ বেশির ভাগ শ্রমিকই তাদের নিয়োগদাতারে বিরুদ্ধে কিছু বলতে নারাজ।

তাদের অনেক সমস্যা কিন্তু কাজ হারানোর ভয়ে এমনকি জীবন হারানোর ভয়ে তারা ভীত থাকে।

এখানে কিচু শ্রমিক রয়েছে যারা মালিক পক্ষের লোক। সাধারণত সাংবাদিক অথবা অন্যান্য লোকের সাথে কথা বলতে এদেরই এগিয়ে আসতে দেখা যায়। তারা কর্তৃপক্ষের পক্ষে কথা বলে।

“১০ থেকে ২০ জন কাজ করছে এমন  একটি দলে এমন দু’একজন পাওয়া যাবে যারা মালিকের লোক। তাদের বক্তব্যে ফুটে উঠবে শীপ ইয়ার্ড শ্রমিকদের জন্য একটি উত্তম স্থান।  সূত্র জানায, বিশেষ করে ফোরম্যানরা মালিকের লোক এবং এরা শ্রমিকের কাজের ওপর, তাদের আচরণের ওপর নজরদারি করে।

বেশির ভাগ ফোরম্যান স্থানীয় যে কারণে তারা ইয়ার্ডের ভিতরে এবং বাইরে দুজায়গায় প্রভাব রয়েছে। ফলে শ্রমিকরা যারা ইয়ার্ডের কাছাকাছি এলাকায় বস্তিতে বসবাস করে বলে তারা বাইরেও নিয়োগদাতাদের বিরুদ্ধে কিছু বলতে চায় না।