২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার হওয়া দুই জেএমবি ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়নি

ব্রাহ্মণবাড়িয়ায় শীর্ষ জঙ্গি নেতা শূরা সদস্য সালাউদ্দিনের স্বীকারোক্তি অনুযাযী গ্রেপ্তার হওয়া চার জেএমবি সদস্যের মধ্যে আরো দুই জেএমবি সুমন ও আরাফাত রোববার ব্রাহ্মণবাড়িয়ার প্রথমশ্রেণীর ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তবে জবানবন্দিতে এ দুজন কোন স্বীকারোক্তি দেয়নি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় রোববার সকালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে জেএমবি সদস্য সুমন ও আরাফাতকে  আদালতে নিয়ে আসা হয়। তবে শেষ পর্যন্ত সুমন ও আরাফাতের স্বীকারোক্তি না দেয়ার বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ জানায়, সুমন ও আরাফাত ১৬৪ ধারায় জবানবন্দি না দিলেও পুলিশের কাছে বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তবে এর আগে শনিবার  জেএমবি সদস্য আলমগীর ও সোহেল ১৭ আগষ্ট ব্রাহ্মণবাড়িয়ায় বোমা হামলার দায়Ñদায়িত্ব স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এদিকে গ্রেফতারকৃত অপর জেএমবি সদস্য সাব্বিরকে গ্রেফতার দেখানোর জন্যে ব্রাহ্মনবড়িয়া পুলিশ রোববার আদালতে আবেদন জানিয়েছে।