৫২’র রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম মাহবুব আর নেই
৫২’র ভাষা আন্দোলনে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী গোলাম মাহবুব রোববার সকাল ১০টায় ইন্তেকাল (ইন্না...রাজেউন) করেছেন।
মরহুমের লাশ সোমবার তার গ্রামের বাড়ি গৌরনদীতে দাফন করা হবে।
কাজী গোলাম মাহবুব ১৯২৭ সালে বরিশাল জেলার গৌরনদী থানার কসবা গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৪৭ সালে কলকাতার ইসলামিয়া কলেজের ভিপি নির্বাচিত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন।
১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে তিনি ঐতিহাসিক দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন।
এছাড়া তিনি ১৯৯৪ সালে সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।
