ব্রাহ্মণবাড়িয়ায় দু’দলের সংঘর্ষে ২০ জন আহত, গ্রেপ্তার ৪
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর বাজারে রোববার সকালে দু’দলের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এসময় আটটি দোকান ভাংচুর ও লুটপাটেরও ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দোকানে বাকির পাওনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বিরামপুর বাজারে হামলা, ভাংচুর এবং লুটপাট শুরু করলে এই সংঘর্ষে নারী-পুরুষ ও শিশুসহ ২০ জন আহত হয়।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে।
