চট্টগ্রামে অগ্নিকাণ্ড, ২ শিশু নিখোঁজ
বন্দরনগরী চট্টগ্রামের সদরঘাট এলাকায় শনিবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে সদরঘাট এলাকার বার্মা রাজু হোটেলের সন্নিকটে একটি গুদামঘর, মদের দোকান ও বস্তি পুড়ে গেছে। রাত পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।
দমকল বাহিনীর ১৪টি ইঞ্জিন আগুন নেভাতে সাধ্যমতো চেষ্টা করছে।
জানা যায়, বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী মদের দোকানে এবং পরে সেখান থেকে ভিক্টরি ইলেক্ট্রিক দোকানের গুদামঘরে আগুন ধরে যায়।
অগ্নিকাণ্ডে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলে এক মা তার দুই ছেলেকে খুঁজে পাচ্ছেন না।
