২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ওয়াইল্ড পোলিও পি-১ জীবাণুতে আক্রান্ত ১ জনের সন্ধান পাওয়া গেছে

চাঁদপুর সদর উপজেলার দক্ষিণে মধ্যবাগাদি গ্রামে ওয়াইল্ড পোলিও পি-১ নামক জীবাণুতে আক্রান্ত একজন রোগীর সন্ধান পাওয়া গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 11:05 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

মধ্যবাগাদি গ্রামের সিদ্দিকুর রহমানের নয় বছর এক মাস বয়সী কন্যা রহিমা এই রোগে আক্রান্ত।

সূত্র জানায়, সাধারণ পোলিও’র মতোই এই রোগে আক্রান্তের হাত-পা অবশ হয়ে যায়। 

প্রাইমারি হেলথ কেয়ার বাংলাদেশের পরিচালক ডাক্তার মাহাবুবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ, ভারত ও জেনেভার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ-এর ১০ সদস্য বিশিষ্ট পোলিও চিকিৎসক ও গবেষক দল মধ্যবাগাদি গ্রামে যান এবং প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন এই ভাইরাস ভারতের উত্তর প্রদেশ থেকে এসেছে।

তারা সারাদেশে সিভিল সার্জনদের সতর্ক থাকাসহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

ডাক্তার মাহাবুব বিডিনিউজকে জানান, পোলিও রোগ নির্মূল করতে আগামি তিনমাসব্যাপী সারাদেশে জাতীয় টিকা দিবস পালন করা হবে।