চট্টগ্রামে কোকেন উদ্ধার করেছে র্যব: মাদক চোরাকারবারী গ্রেপ্তার
র্যাবের একটি বাহিনী বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের চান্দঁনাইশ উপজেলার জোয়ারা থেকে ৩০ লাখ টাকা মূল্যের কোকেনসহ তিন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বাহিনী জোয়ারা বড়–য়া পাড়ার একটি বাড়ি ঘেরাও করে ওই তিন ব্যক্তিকে আটক করে।
পরে র্যাব বাহিনী তল্লাশি চালিয়ে একজনের শরীর থেকে থাইল্যান্ডে প্যাকেটকৃত এক কেজি কোকেন এবং অন্যজনের শরীর থেকে পাকিস্তানে প্যাকেটকৃত আরেক কেজি কোকেন উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে ফরিদ আহমেদ, এনামুল হক ও অমল বড়ুয়া। ঢাকার একটি মাদক ব্যবসায়ী চক্রের কাছ থেকে এই কোকেন কিনেছে বলে তারা স্বীকার করেছে।
সংগঠিত চক্র ঢাকা থেকে এই কোকেন কিনে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে বলে র্যাবের একটি সূত্র জানায়।
গ্রেপ্তারকৃতদের চান্দঁনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
