ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ও কালিয়াকৈর’র মধ্যবর্তী এলাকা বউঘরের কাছে শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের সামনে শুক্রবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং চারজন আহত হয়েছে।
নিহতদের মধ্যে যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে তারা হচ্ছেন--বাসাইল উপজেলা সদরের লাল মিয়া (৪২), রুমা (২২), হাকিম উদ্দিন (৪৫) মামুন (২১), সুমন (১৮)।
পুলিশ জানায়, একটি মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে নেয়ার পথে অপরজনের মৃত্যু হয়। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাইক্রোবাসের যাত্রীরা বিদেশ ফেরত আত্মীয়দের আনার জন্য জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।
