আয়ারল্যান্ডের জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণীতে বৃহস্পতিবার যথাক্রমে আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি মেরি এমসি এলিস এবং প্রধানমন্ত্রী টাওইসিস বার্টি আহের্নকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে সে দেশের শান্তি, অব্যাহত অগ্রগতি এবং উন্নতি কামনা করেন।
প্রধানমন্ত্রী তার বাণীতে দু’দেশের বন্ধুত্বপুর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।
