২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

মানিকগঞ্জের দৌলতপুরে বুধবার ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

নিহত যুবকের নাম শরীফ (২৮)। সে চকমিরপুর গ্রামের মোঃ আফছারের ছেলে।

দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের বর্গাচাষি শেখ ও শ্যালোপাম্প মালিক আব্দুল আজিজের মধ্যে বোরো ধানের ক্ষেতে পানি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২২ জন আহত হয়।

আহতদের মধ্যে নূরু শেখ ও তার ভাতিজা শরীফকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরীফ বুধবার রাতেই মারা যায়। নূরু শেখের অবস্থাও শঙ্কটাপন্ন।

এ ঘটনায় নিহত শরীফের পিতা মোঃ আফছার দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার ও দ্বিতীয় দফা সংঘর্ষের আশঙ্কায় চকমিরপুর গ্রামটি কার্যত পুরুষ শূন্য হয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে।