বগুড়ায় ট্রাক্কের ধাক্কায় যুবক নিহত
বগুড়া শহরতলির তিনমাথা এলাকায় বুধবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় জনি (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় জনতা কালাই বোঝাই ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরে কৈগাড়ী এলাকার জনি সন্ধ্যা ৬টার দিকে বাইসাইকেল শহরে আসছিল। তিনমাথা এলাকায় পৌঁছলে ছিলিমপুর থেকে শহরে আগত কালাই বোঝাই ট্রাকটি (বগুড়া-ড-১১-০৩৩১) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
