মনপুরায় ১০ যাত্রীসহ ট্রলার ডুবি, ১ শিশুর মৃত্যু
ভোলার মনপুরা উপজেলা থেকে চরফ্যাশনের বেতুয়া আসার পথে বুধবার দুপুরে মেঘনার মোহনায় ১০জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে।
আসমা নামে নিহত শিশুর লাশ বিকেলে উদ্ধারের পর তার বাবার কাছে হস্তান্তর করা হয়।
এদিকে অন্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠে আসে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
