১০ দফা দাবি আদায়ের লক্ষে সারা দেশে ইউনিয়ন পরিষদে কর্মবিরতি আন্দোলন বৃহস্পতিবার শুরু
দেশের সকল ইউনিয়ন পরিষদ কার্যালয় বন্ধ রেখে কর্মবিরতি পালনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান, সদস্য এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যরা বৃহস্পতিবার থেকে ১০ দফা দাবি আদায়ের আন্দোলনের লাগাতার কর্মসূচি শুরু করতে যাচ্ছেন।
নির্বাচিত স্থানীয় সরকার হওয়া সত্বেও সরকারের অব্যাহত উপেক্ষা ও বঞ্চনার প্রতিবাদে এবং সংবিধানের আলোকে শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার জন্য প্রনীত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
২৭ ফেব্র“য়ারি ‘স্ব--শাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্র“প বাংলাদেশ’ এর আয়োজনে কুড়িগ্রামের ‘স্বাধীনতার বিজয় স্তম্ভে’ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যদের সমাবেশে এসব দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়।
ইউনিয়ন পরিষদের ১০ দফা আদায়ের লাগাতার কর্মবিরতি কর্মসূচি ছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- শুক্রবার ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কালো ব্যাজ ধারণ, ১৮ মার্চ শনিবার দিনাজপুরের স্বপ্নপুরীতে ন্যাশনাল ইউনিয়ন পরিষদ ফোরামের উদ্যেগে উত্তরাঞ্চলের ১৬ জেলার ইউপি চেয়ারম্যান সদস্যদের সমাবেশ, ১৮ থেকে ৩০ মার্চ সকল জেলা ও উপজেলায় ইউনিয়ন পরিষদের সাংবিধানিক অধিকার আদায়ে সংগ্রাম পরিষদ গঠন এবং ২ এপ্রিল ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের পরবর্তী আরও কঠোর কর্মসূচি ঘোষনা।
১০ দফা দাবিহুলো হচ্ছে - সুপ্রিম কোর্টের ১৯৯২ সালের নির্দেশ অনুযায়ী এবং সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণ করে স্থানীয় সরকার আইনসমূহ সংশোধন এবং স্থানীয় সরকারের অন্যান্য স্তরে নির্বাচন করা, ইউনিয়ন পরিষদের আইন ১৯৮৩ এর ১২, ৬০, ৬১, ৬৫ ও ৮১ ধারা বাতিল করে ইউপিকে স্বায়ত্ব শাসিত করা, সংবিধান পরিপন্থী সব পরিপত্র বাতিল, ইউপি চেযারম্যান ও সদস্যদের পরিচয়পত্র প্রদান এবং সম্মানীবাতা যথাক্রমে মাসিক পাঁচ হাজার ও তিন হাজার টাকা করা, নারী সদস্যদের কাজের পরিধি সুস্পষ্ট করা, জাতীয় উন্নয়ন বাজেটের ২৫ শতাংশ ইউপিকে সরাসরি বরাদ্দ প্রদান, গ্রাম্য আদালতের বিচার ক্ষমতা এক লাখ টাকা করা ও রায় বাস্তবায়নের ক্ষমতা প্রদান, স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সংসদ সদস্যদের হস্তক্ষেপ বন্ধ করা, ইউনয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা ইউপি’র মাধ্যমে প্রদান এবং হাট বাজার, জলমহলে, খেয়াঘাট, খাসজমির বন্দোবস্তসহ স্থানীয় আয়ের উৎসগুলো ইউনিয়ন পরিষদকে হস্তান্তর করা।
