২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

পটুয়াখালীর জেলার সদর উপজেলার বদরপুর থেকে পুলিশ মঙ্গলবার রাতে শীর্ষ সন্ত্রাসী আতাহার সিকদারকে (৪৫) গ্রেফতার করেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 02:39 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

পুলিশ জানায়, সন্ত্রাসী আতাহার সুন্দর আলী সিকদার (৬০), শহীদ মৃধা (৩৫), ইব্রাহীম খলিল (৩০) ও হাচন আলী সিকদার (৭০) হত্যাসহ ১০ টি মামলার এজাহারভুক্ত আসামি।

এদিকে আতাহার আলীকে গ্রেফতারের সংবাদে এলাকায় সাধারণ মানুষ আনন্দ মিছিল বের করে ও তার ফাঁসি দাবি জানায়।