২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্দীনের ৩০ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরে মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল পল্লী কবি জসীম উদ্দীনের ৩০ তম মৃত্যুবার্ষিকী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ফরিদপুর সদর উপফেলার আম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ভোরে পল্লীকবির সমাধিতে বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। সকাল ৮টায় ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নাসিরউদ্দিন খান।

সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন এবং কবি মনোরঞ্জন বোস স্বরচিত কবিতা পাঠ করেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।