২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়োমেট্রিক পাসপোর্ট চালু করছে ব্রিটিশ হাইকমিশন

ঢাকায় ব্রিটিশ হাইকমিশন ১৬ এপ্রিল থেকে বায়োমেট্রিক পাসপোর্ট চালু করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 06:53 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

বিদেশ ও কমনওয়েলথ কার্যালয় (এফসিও) এবং ইউকে পাসপোর্ট সার্ভিস (ইউকেপিএস) এ সংক্রান্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শারীরিক ধরন অনুযায়ী ব্যক্তির বৈশিষ্ট সনাক্ত করতে এ পাসপোর্ট স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে।

অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে এ পাসপোর্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ হাইকমিশন। নতুন এ পাসপোর্টে পাসপোর্টধারীর মুখের বায়োমেট্রিক সমৃদ্ধ একটি চিপ থাকবে।

১৬ এপ্রিলের পর বর্তমানে প্রচলিত ডিজিটাল পাসপোর্ট আর দেওয়া হবে না। বর্তমানে প্রচলিত পাসপোর্ট ৩০ মার্চের পর আর গ্রহণযোগ্য থাকবে না বলেও ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।