২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ইমামদের জন্যে এশিয়া ফাউন্ডেশনের প্রশিক্ষণ: সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক পরিদর্শন করেছেন ইমামরা

ইউএসআইডি’র অর্থায়নে ঢাকার ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে এশিয়া ফাউন্ডেশন আয়োজিত ইমাম ওরিয়েন্টেশন সেশনে প্রায় একশ’ ধর্মীয় নেতা অংশগ্রহণ করেন। ঢাকায় প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থী ইমামরা টংগী, গাজীপুর, রামপুরা, শাহজাদপুরের চারটি সূর্যের হাসি ক্লিনিক পরিদর্শন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 05:54 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

৮ থেকে ১১ মার্চ এ কর্মসূচী চলে।

ইউএসএআইডির বেশ কিছু সহযোগী সংস্থাসহ এনজিও সার্ভিস ডেলিভারি প্রোগ্রামস, যারা সূর্যের হাসি নেটওয়ার্ক ক্লিনিকগুলো তদারক করে তারা এ ওয়ার্কশপে অংশ নেন। বাংলাদেশে ৩১৭টি সূর্যের হাসি ক্লিনিক আছে যার মধ্যে ১০০টি ঢাকা বিভাগে অবস্থিত।

এশিয়া ফাউন্ডেশনের লিডারশিপ আউটরিচ ইনিসিয়েটিভ (এলওআই) এর আওতায় ২০০৬ সালে প্রায় ৩০০০ ইমামকে সারা বাংলাদেশে হাতে - কলমে ইউএসএআইডির সহযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানাবে। এই ইমাম প্রশিক্ষণ ধর্মীয় নেতাদের দক্ষতা বাড়াতে সাহায্য করবে, সমাজে প্রভাব সৃষ্টি করার ক্ষেত্রে জনমনে এ ধরণা শক্তিশালী করা যা সমাজের ভিন্ন ভিন্ন স্তরে ইউএসআইডির পার্টনার প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয় উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ।  সেখানে তারা ক্লিনিকের ডাক্তার, প্যারামেডিক ও কাউন্সেলরদে সাথে কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালায় ইমামদের ক্লিনিকে প্রাপ্ত স্বাস্থ্যসেবাসহ ল্যাব পরীক্ষা ও ফার্মেসি সম্পর্কে জানানো হয়। ইমামরা স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক সম্পর্কে জানতে আগ্রহী হন, স্বাস্থ্যসেবা নিতে স্থানীয় জনগণকে তথ্য প্রদান করবেন। নারী ও শিশুদের পর্যাপ্ত স্বাস্থ্যসেবা প্রদানের গুরুত্ব সম্পর্কিত কোরআনের আয়াত সম্বলিত বেশ কিছু লিফলেট ইমামদের মাঝে বিতরণ করা হয়। ইমামগণ লিফলেটের প্রদত্ত তথ্য সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং তারা এই সকল তথ্য নিজ নিজ এলাকার জনগণকে জানাবেন।

প্রতি বছর ১০ লাখেরও বেশী রোগী এনএসডিপি’র স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা নিয়ে থাকে এবং দুই লাখেরও বেশী গর্ভবর্তী মা প্রসবকালীন সেবা ও পরামর্শ নিয়ে থাকেন। সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিকের আওতাধীন শহর এলাকার প্রায় অর্ধেক শিশু এবং গ্রাম এলাকার প্রায় এক - তৃতীয়াংশ শিশু নিউমোনিয়া রোগের সেবা পেয়ে থাকে।