২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ১৪ মাথাওয়ালা খেজুর গাছ

লিকলিকে দেহের উপর ১৪টি মাথা নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে একটি খেজুর গাছ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চাত্রা কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মহসিন আলী এই খেজুর গাছের মালিক।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 01:35 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

মহসিন আলী জানান, প্রায় ২০ বছর আগে পাশের একটি বাড়িতে আগুন লাগলে খেজুর গাছটি পুড়ে যায়। পরবর্তীতে ঐ গাছটির পুড়ে যাওয়া জায়গা থেকে প্রায় ৩০/৩৫টি মাথা বের হয়। এর মধ্যে ১৪টি আছে বাকিগুলো নষ্ট হয়ে গেছে।

দূর-দুরান্ত থেকে মানুষ আসে একটি কান্ডের উপর ১৪টি মাথা ওয়ালা খেজুর গাছটি দেখতে । বর্তমানে ১৪টি মাথাতেই ছোট ছোট খেজুর ধরেছে।