২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ, সারাদেশে ব্যাপক লোডশেডিং

সোমবার সন্ধ্যায় আরো একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্র ব্যাপক লোডশেডিং দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 10:04 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

যান্ত্রিক ত্রুটির কারণে সিদ্ধিরগঞ্জের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি সোমবার সন্ধ্যা ৭টায় বিকল হয়ে যায়। এর ফলে রাজধানী ঢাকা ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, সোমবার সারাদেশে ৪,৪০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন ছিল মাত্র ২,৯০০ মেগাওয়াট।