২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচ্ছন্ন নগরী গঠনে ঢাকা সিটি কর্পোরেশনের কর্মপরিকল্পনা ঘোষণা

ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) পরিচ্ছন্ন নগরী গঠনে ১৫ মাসের পরিকল্পনা ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 08:35 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

নগরীর এক হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত ‘পরিচ্ছন্ন ঢাকা কর্মপরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় এ ঘোষণা দেওয়া হয়।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কারিগরি সহযোগিতায় পরিচ্ছন্ন ঢাকা মহা পরিকল্পনার অংশ হিসেবে ওই কর্মশালা আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, ঢাকা সিটি কর্পোরেশনের নতুন প্রতিষ্ঠিত বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বিভাগের সুপারিনটেনডেন্ট প্রকৌশলী এ বিভাগের সামগ্রিক পরিকল্পনা উপস্থাপন করেন।

এসময় নগরীর ওয়ার্ড কমিশনার, ডিসিসি কর্মকর্তা এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।