২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে  তুচ্ছ ঘটনায় ৯ গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক আহত

হবিগঞ্জ সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নয়টি গ্রামবাসীর মধ্যে শনিবার সকালে এক রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 06:41 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় সাধুর বাজারে মাছ কেনাকে কেন্দ্র করে পশ্চিম কাটাখালী ও নিতাইরচক গ্রামের দু’ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। এনিয়ে উভয় গ্রামের মধ্যে উত্তেজনার জের ধরে শনিবার বেলা ১১টার দিকে উভয় গ্রামের মাঝে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে পশ্চিম কাটাখালি গ্রামের পক্ষে চানপুর, সাধুর বাজার, গদাইনগর, জয়রামপুর, পাটলিসহ ছয়টি গ্রাম এবং নিতাইরচকের পক্ষে রতনপুর ও কান্দিগাঁওসহ তিন গ্রামের কয়েক হাজার উত্তেজিত জনতা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার এর নেতৃত্বে কয়েক প্লাটুন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ১০ রাউন্ড রাবার বুলেট ও চার রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। বেলা ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।