ফরিদপুর ও কুড়িগ্রামে ১৮ কেজি গাঁজা উদ্ধার, ৫ জন গ্রেপ্তার
ফরিদপুর ও কুড়িগ্রামে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা ও ৯০ বোতল ফেন্সিডিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে তিনজন মহিলা ।
বিডিনিউজের ফরিদপুর প্রতিনিধি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ পাবনা থেকে ছেড়ে আসা বরিশালগামী সোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রীর কাছ থেকে ১৪ কেজি গাঁজা এবং ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে--মিজানুর (৩৫) এবং শুকুর (৪০)। তাদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।
এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজের কুড়িগ্রাম প্রতিনিধি জানান, পুলিশ শুক্রবার সকালে ঢাকাগামী দ্রুতি পরিবহনে তল্লাশি চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ তিন মহিলাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে--বাছিরন বিবি (৩৮), আমেনা বিবি (২০) এবং হাজিরন খাতুন (৪০)। এদের সবার বাড়ি ফুলবাড়ী উপজেলার ফুলমতি গ্রামে।
