২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ২ সন্ত্রাসীকে অপহরণের পর হত্যা

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা দুই সন্ত্রাসীকে অপহরণের পর হত্যা করেছে। পুলিশ শনিবার একথা জানায়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 10:32 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

নিহত সন্ত্রাসীরা হচ্ছে- ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের জখসর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে শামীম এবং মিঠাপাড়া গ্রামের সূর্য পাঠানের ছেলে রফিক।

স্থানীয়রা জানায়, সন্ত্রাসীরা অস্ত্রের মুখে বৃহস্পতিবার রাতে শামীম ও রফিককে অপহরণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে শুক্রবার রাতে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত দুই সন্ত্রাসীর বিরুদ্ধে ভেড়ামারা থানায় চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।