স্বাস্থ্যখাতের উন্নয়নে বিশ্বব্যাপি তহবিল গঠনে বিমানের টিকেটের উপর সারচার্জ
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বিভিন্ন রোগ-ব্যাধি মোকাবেলায় এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে তহবিল গঠনের জন্য প্রতিটি দেশের বিমানের টিকেটের উপর সারচার্জ নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ও এ তহবিল গঠনের জন্য একটি আন্তর্জাতিক পর্যায়ে লটারি অনুষ্ঠানের বিষয়েও বিশ্বনেতৃবৃন্দ ঐকমত্যে পৌঁছেছেন।
ফ্রান্সের রাজধানি প্যারিসে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার অনুষ্ঠিত ‘সলিডরিটি এন্ড গ্লোবালাইজেশন ইনোভেটিং ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট এন্ড কমব্যাটিং পেন্ডামিক্স’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়। ফ্্রান্সের প্রেসিডেন্ট জ্যাক সিরাক সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দু সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এতথ্য জানা গেছে।
জাতিসংঘের মহাসচিব কফি আনান, দক্ষিন আফ্রকার উইনি মেন্ডেলা, মালের প্রেসিডেন্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জং উক লীসহ বিশ্বের ৯০টি দেশের পররাষ্ট্র মন্ত্রী, অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন।
সারচার্জ সংগ্রহের বিষয়ে একটি শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর প্রস্তাব সম্মেলনে গৃহীত হয়।
সম্মেলনের দ্বিতীয় দিনে বুধবার চারটি কর্মশালা অনুষ্টিত হওয়ার কথা।
