২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় হানিফ পরিবহনের কাউন্টারে বোমা হামলা

খুলনার শিববাড়ী মোড়ের হানিফ পরিবহনের টিকেট কাউন্টারে মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

পুলিশ সূত্র আরও জানায়, সন্ধ্যা ৭টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে ঈগল পরিবহনের কাউন্টারে মোটর সাইকেলে করে এসে সন্ত্রাসীরা বোমা মেরে পালিয়ে যায়।

বোমা বিস্ফোরণের পর এলাকার দোকান পাট বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় চরমপন্থিরা এ হামলা চালিয়েছে বলে পুলিশের ধারণা। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি।

উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।