২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ১টি মৃতদেহ উদ্ধার, ফিনিক্স ভবন ধসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১

তেজগাঁও শিল্প এলাকায় ধসে পড়া ফিনিক্স ভবনের ধংস্বস্তুপের ভিতর থেকে মঙ্গলবার সকালে আরো একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা ২১ এ দাঁড়ালো বলে উদ্ধার কর্মীরা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 04:53 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বাংলাদেশ সেনা বাহিনীর নেতৃত্বে উদ্ধার কর্মীরা নগরীর বাড্ডা এলাকায় বাসিন্দ নির্মান শ্রমিক নজরুল ইসলাম (৩৫)’র মৃতদেহ উদ্ধার করে। সেনা সদস্যরা নিহতের ভাই এবং পরিবারের অন্য সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেছেন।

সেনা সদস্য এবং সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা মঙ্গলবার চতুর্থ দিনের মত উদ্ধার তৎপরতা অব্যহত রেখেছেন।

শনিবার তেজগাঁও শিল্প এলাকায় বহুতল ফিনিক্স ভবন ধসে কমপক্ষে ২১ জন নিহত এবং ৫০ জন আহত হয়।

উদ্ধারকারী দলের পক্ষে বিগ্রেডিয়ার শরীফ উদ্দিন সাংবাদিকদের বলেন, জীবিত অবস্থায় কাউকে উদ্ধারের সম্ভবনা তারা উড়িয়ে দিচ্ছেন না। ‘যদিও সম্ভবত সেখানে কেউ নেই’। ‘কোন অবরুদ্ধ স্থানে যখন কেউ থাকতে পারে বলে আমরা ধারণা করি, তখন সেখানে কেউ আছে কিনা তা নিশ্চিত হতে আমরা ধীরে অগ্রসর হই।

এ সপ্তাহের মধ্যেই উদ্ধার কাজ শেষ করার আশা করছেন বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। তিনি বলেন, রাস্তা বন্ধ থাকায় জনগণ দুর্ভোগ পোহাচ্ছেন। যদিও স্পেকট্রাম গার্মেন্টস ভবন ধসের চেয়ে, আমরা আমাদের মিশন দ্রুত পরিচালনা করছি।

উদ্ধার কাজ চালানোর জন্যে প্রয়োজনীয় সরঞ্জাম তাদের কাছে আছে কিনা এ প্রশ্নর জবাবে ব্রিগেডিয়ার শরীফ উদ্দিন বলেন, অবশ্যই তাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে।

সোমবার রাতে ঢাকা সিটি কর্পোরেশনের বজ্য পরিস্কার কাজের জন্যে এক ঘন্টা উদ্ধার কাজ বন্ধ থাকার অভিযোগের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার শরীফ উদ্দিন সাংবাদিকদের বলেন, ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে কোন প্রকার বিরতি ছাড়াই তারা কাজ করছেন।