২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে র‌্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

নারায়ণগঞ্জ সদর থানার তামাকপট্টি এলাকায় মঙ্গলবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে দুর্ধর্ষ এক সন্ত্রাসী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 09:36 AM

Updated : 26 Apr 2022, 03:28 PM

নিহত সন্ত্রাসীর নাম হাবিবুর রহমান ওরফে ভুয়া হাবিব। তার বিরুদ্ধে তিনটি খুন, অপহরণ ও চাঁদাবাজিসহসহ একাধিক মামলা রয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিবকে পুরান ঢাকার নবাববাড়ির পুকুরপাড়া থেকে রোববার বিকেলে গ্রেপ্তার করা হয়।

হাবিবের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ সদরের কুমুদিনীর মাঠে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা হাবিবের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় হাবিব র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করে।