সারের দাবিতে সাতক্ষীরার কালীগঞ্জে টিএনও কার্যালয় অবরোধ
সারের দাবিতে সোমবার বিক্ষুব্ধ কৃষকরা সাতক্ষীরার কালীগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তাকে দুই ঘন্টা অবরোধ করে রেখেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে প্রায় এক হাজার কৃষক সারের দাবিতে কালীগঞ্জের টিএনও’র কার্যালয় ঘেরাও করে। তারা টিএনও'কে তার কার্যালয়ে আটকে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয়।
খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি সারের ব্যাপারে কৃষকদের আশ্বস্ত করার চেষ্টা করেন। সার পাওয়ার প্রতিশ্রুতি পাওয়ার পর বেলা সাড়ে ১১ টার দিকে কৃষকরা অবরোধ তুলে নেয়।
