২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আজাদের ওপর হামলার দুবছরপূর্তি সোমবার: ঢাবিতে নানা কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও প্রথাবিরোধী অসাম্প্রদায়িক লেখক ড. হুমায়ুন আজাদের ওপর সন্ত্রাসী হামলার দুবছর পূর্ণ হবে সোমবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার সময় তিনি ঢাবির পরমানু শক্তি কমিশনের সামনে সন্ত্রাসীদের চাপাতির আঘাতে গুরুতর আহত হন। পরে তিনি জামার্নির মিউনিখে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অধ্যাপক আজাদ হত্যার দুবছর পার হয়ে গেলেও পুলিশ তার হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি।

অধ্যাপক আজাদের ওপর সন্ত্রাসী হামলার দুবছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

সকাল ১০ টায় ‘সংস্কৃতির নয়া সেত’ু নামের সংগঠনটির উদ্যোগে প্রতিবাদী চিত্রাঙ্কন প্রদর্শণী এবং ১১ টায় বাংলা বিভাগের উদ্যোগে অপরাজেয় বাংলায় মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এছাড়া বেলা ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদী কবিতা আবৃত্তির উদ্বোধন করবেন কবি শামসুর রাহমান। বিকাল ৩ টায় বানিজ্য অনুষদ মিলনায়তনে লেখক ও অধ্যাপক আজাদের সৃষ্টিকর্ম মূল্যায়ন সম্পর্কিত একটি সেমিনার অনুষ্ঠিত হবে।