ধসে যাওয়া ভবনের মালিককে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে: বাবর
নগরীর তেজগাঁও শিল্প এলাকায় ধসে যাওয়া ভবনের মালিককে গ্রেপ্তার করতে রোব্বার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
সাভারের স্পেকট্রাম গার্মেন্টেস এর মালিকের গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, গার্মেন্টস ও ভবনের মালিক যারা দুর্ঘটনার জন্যে দায়ী তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, একথা সত্যি নয়।
স্বরাষ্ট্র মন্ত্রী আরো উল্লেখ করেন, বৃহস্পতিবার চট্্রগ্রামের কেটিএস টেক্্রটাইল গার্মেন্টস এ আগুন লাগার পেছনে দায়ী দু’ব্যাক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রী চট্টগ্রামের কেটিএস টেক্সটাইলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করার কথা উল্লেখ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রলায় বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, তেজগাঁও এবং সাভারের মত ভবন ধস মোকাবেলা করতে ফায়ার ব্রিগেডের কাছে অত্যাধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে।
তিনি বলেন, এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এ ধরনের মানবিক বিপর্যয়ের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে মন্ত্রী আদর্শ ভবন নির্মাণ কোড নিশ্চিত করতে পার্লামেন্টে ভবন নির্মাণ (সংশোধনী) বিল ২০০৬ প্রস্তাবের কথা উল্লেখ করেন।
