ফরিদপুরে পদ্মায় ১৮শ’ বস্তা ভর্তি সিমেন্টসহ ট্রলার ডুবি
ফরিদপুর সদর উপজেলার সাদীপুর নামক স্থানে শুক্রবার রাতে চার লক্ষাধিক টাকা মূল্যের ১৮শ’ বস্তা ভর্তি সিমেন্টসহ শাহ আমানত নামে একটি ট্রলার পদ্মা নদীতে ডুবে গেছে।
স্থানীয় ও সিমেন্ট ক্রেতা ফরিদপুরের কুষ্টিয়া এন্টার প্রাইজের মালিক শহীদুল ইসলাম লিটন জানান, ট্রলারটি মুন্সীগঞ্জ থেকে পরিদপুরে আসছিল।
ধারণা করা হচ্ছে, ট্রলারটি ডুবোচরে ধাক্কা খেয়ে ডুবে যেতে পারে।
এব্যাপারে ফরিদপুরের কোতআলী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
