২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে কুপিয়ে খুন করার পর স্বামীর বিষপান

চট্টগ্রামের সীতাকুন্ডে স্ত্রীকে কুপিয়ে হত্যা করার পর এক পাষণ্ড স্বামী নিজেও বিষপান করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 05:30 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

ঘাতক স্বামীর অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে সে মানসিক রোগী। পুলিশ হেফাজতে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বামী জহিরুদ্দীন খোকন (২৫) দাম্পত্য কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে।

ঝগড়ার এক পর্যায়ে খোকন তার স্ত্রী রুবিনা আক্তারকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাত মাস বয়সী শিশুসহ তাদের দুটি সন্তান রয়েছে।