তেজগাঁয়ে বহুতল গার্মেন্টস কারখানা ধসে পড়েছে
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বহুতল বিশিষ্ট একটি গার্মেন্টস কারখানা শনিবার সকাল ১১ টায় ধসে পড়েছে। দমকল বাহিনী সূত্র একথা জানায়।
বিডিনিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ সাজু ঘটনাস্থল থেকে জানান, “ এটা একটা বড় ধরনের ধসের ঘটনা”।
মহাখালী সংলগ্ন বাসস্ট্যান্ড সংলগ্ন সাততলা ফিনিক্স টেক্সটাইলে এই ধসের ঘটনা ঘটে। দমকল বাহিনীর কর্মীরা পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদ আরও জানান, “ টেক্সাইলে আটকা পড়ে লোকজন সাহয্যোর জন্য চিৎকার এবং কান্নাকাটি করছে”।
স্থানীয়রা জানায়, গার্মেন্টস কারখানার ভিতরে একশ’ থেকে প্রায় দেড়শ’ লোক ছিল। এখানে পাঁচশ’ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের নির্মাণ কাজ চলছিল।
চট্টগ্রামে গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫৩ জন নিহত হওয়ার ৪০ ঘন্টার মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটলো।
