চট্রগ্রাম ট্রাজেডি: ফায়ার ব্রিগেডের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
চট্টগ্রামে বৃহস্পতিবার রাতে কেটিএস টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৮৫ জনের মৃত্যু ও বহু আহত হওয়ার কারণ অনুসন্ধানে ফায়ার ব্রিগেড ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
উপ-পরিচালক (ঢাকা) এম কুতুবউদ্দিনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- রাশেদুল ইসলাম মজুমদার (সহকারী পরিচালক চট্রগ্রাম) এবং সুভাষ চন্দ্র দেবনাথ (সিনিয়র স্টেশন অফিসার চট্রগ্রাম)।
টেক্সটাইল মিলটির আগুন নেভানোর কাজে ফায়ার ব্রিগ্রেডের প্রায় ৫০টি ইউনিট একযোগে অংশ নেয়।
