২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পুলিশের ক্রসফায়ারে ডাকাত সর্দার নিহত

বাগেরহাটের কচুয়া উপজেলার রঘুদত্তকাঠী ব্রিজের কাছে পুলিশের ক্রসফায়ারে শুক্রবার ভোরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এক সর্দার নিহত হয়েছে। নিহতের নাম শেখ আবুল কালাম ওরফে বাচ্চু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 01:18 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

পুলিশ জানায়, মহিষপুর এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে বাচ্চুকে গ্রেপ্তারের পর কচুয়া থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল অস্ত্র উদ্ধারের জন্য কচুয়া উপজেলার রঘুদত্তকাঠী ব্রিজের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় বাচ্চু পুলিশের হেফাযত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চার রাউন্ড গুলি ও ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

পুলিশ জানায়, বাচ্চুর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে বলে। বাচ্চু ৯২ সাল থেকে আন্তঃজেলা ডাকাত দল গঠন করে সড়ক, মহাসড়কসহ বিভিন্ন বাড়িতে ডাকাতি করতো। সে একটি অস্ত্র মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।