২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ ফেব্রুয়ারি জিয়া’য় বিমান দুর্ঘটনা মহড়া

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে আগামী ২৬ ফেব্রুয়ারি দ্বি-বার্ষিক বিমান দুর্ঘটনা মহড়া অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 02:10 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সিভিল এভিয়েশন ফায়ার সার্ভিস, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নিনির্বাপক গাড়ি ও হেলিকপ্টার, বাংলাদেশ নৌ বাহিনীর ডুবুরি, বাংলাদেশ সেনা বাহিনীর উদ্ধারযান, বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধি, সিভিল এভিয়েশন ও বাংলাদেশ হেলথ সার্ভিসের ডাক্তার ও ফার্স্ট এইড ক্রুরা মহড়ায় অংশ নেবেন।

বিমান বন্দর জরুরি অবস্থা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দু’ বছর পর পর বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি এ মহড়ার আয়োজন করে থাকে।