২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি সফল করতে প্রস্তুতি সম্পন্ন

হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি ২০০৫- ২০০৬ সফল করার লক্ষ্যে হবিগঞ্জে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হাবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 10:04 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

২৫ ফেব্রুয়ারি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজার রহমান আধুনিক হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় জানান, হবিগঞ্জের ১,৮৭৮টি অস্থায়ী ও ১৪টি স্থায়ী কেন্দ্রে পর্যায়ক্রমে হামের টিকা দেওয়া হবে। টিকাদান কর্মসূচি সফল করতে ৫,৬৩৪ জন স্বেচ্ছাসেবক ও ৩,৭৫৩ জন কর্মী কাজ করবে।

তিনি বলেন, জেলার ৪,৭১,৩০৬টি শিশুকে টিকাদানের জন্যে ৫,৭৬,০০০ ভ্যাকসিন ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।

এছাড়া জেলার টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রতিটি উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মসজিদের ইমাম, সাংবাদিক, মন্দিরের পুরোহিতসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিক উদ্ধুদ্ধকরণ সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক সহায়তায় পরিচালিত টিকাদান কর্মসূচিটি ১৬ মার্চ শেষ হবে।