২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি অধ্যাপক হত্যার প্রধান আসামি ড.মহিউদ্দিনসহ ৫ আসামির জামিন আবেদন নামঞ্জুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তাহের হত্যা মামলায় বুধবার আদালত ড.মহিউদ্দিনসহ পাঁচ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 08:48 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

আসামি পক্ষের আইনজীবী সাইফুল আলম সেলী বুধবার দুপুরে জামিন আবেদন জানালে, সিএমএম আদালতের বিচারক আফজাল হোসেন শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন এবং আগামী ১৩ মার্চের আগ পর্যন্ত জামিন চাওয়া যাবে না বলে নির্দেশ দেন।

এই সময় পর্যন্ত আসামিরা বিচার বিভাগীয় হেফাজতে রাজশাহী করাগারে থাকবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা বুধবার ক্যাম্পাসে শিক্ষক- ছাত্র নিরাপত্তার দাবিতে মানব বন্ধন কর্মসূচী পালন করে।

এছাড়া ছাত্রফ্রন্ট এবং ভূ- তত্ব ও খনি বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা বুধবার থেকে গণ-সাক্ষর অভিযান শুরু করেছে।