ঝিনাইদহের পল্লীতে সন্ত্রাসীদের হাতে কৃষক খুন
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শেখপাড়াবিন্নি গ্রামে মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে।
নিহত কৃষকের নাম আতিয়ার রহমান (২৫)।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, মঙ্গলবার রাতে আতিয়ার রহমান গ্রামের মাঠে ধানক্ষেতে পানি সেচ দিতে যায়। গভীর রাতে একদল সন্ত্রাসী তাকে ধরে নিয়ে গিয়ে সোনাউল্লাহর বাড়ির পাশে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। গ্রামের লোকজন তাকে উদ্ধার করে ভোররাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে।
বুধবার সকালে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
এ ব্যাপারে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা হয়েছে।
