২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবিতে শিশুসহ নিখোঁজ ২, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোসাইপুরের তিতাস নদীতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সোমবার সন্ধ্যায় একটি ট্রলারডুবিতে শিশুসহ দুজন নিখোঁজ এবং ১০ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 09:17 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

নিখোঁজরা হল- দুলু (৪) ও শফিক (৩২)।

পুলিশ ও হাসপাতাল সুত্র জানায়, নবীনগর উপজেলার রামচড়াই এলাকা থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে ট্রলারটি একটি ইটবোঝাই নৌকার সাথে সংঘর্ষ হলে এঘটনা ঘটে।

আহতদের নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।