২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ভারত সফরকালে বন্ধুভাবাপন্ন প্রতিবেশীসুলভ সম্পর্ক প্রাধান্য পাবে

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্ভাব্য ভারত সফরের তারিখ এখনও ঠিক না হলেও এ সফরের সময় দু’দেশের মধ্যে বন্ধুভাবাপন্ন প্রতিবেশীসুলক সম্পর্ক সৃষ্টির দিকে নজর দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সোমবার পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বলেন, আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আর তাই প্রধানমন্ত্রীর সম্ভাব্য এ সফরের সময়ও ভারতের সাথে বন্ধুভাবাপন্ন প্রতিবেশীসুলক সম্পর্ককে প্রাধান্য দেওয়া হবে।

তবে প্রধানমন্ত্রীর সফরের সময় আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

সম্ভাব্য মার্চের তৃতীয় সপ্তাহের দিকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারত সফরে যেতে পারেন।

সম্ভাব্য ২০ কিংবা ২১ মার্চ নয়াদিল্লিতে পৌঁছার পর ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সাথে খালেদা জিয়া বৈঠক করবেন।

উভয় দেশই এখন এ সফরের বিস্তারিত কর্মসূচি তৈরির ব্যাপারে কাজ করছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা দেওয়া হবে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে খালেদা জিয়ার প্রথম ভারত সফর।