২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভায় ফৌজদারি দন্ডবিধি (সংশোধনী) আইন ও সরকারি ক্রয় আইনের খসড়া অনুমোদিত

মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে সোমবার ফৌজদারি দন্ডবিধি (সংশোধনী) আইন ২০০৬ এবং সরকারি ক্রয় আইন ২০০৬ এর খসড়া অনুমোদন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 05:51 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

ম্যাজিস্ট্রেটদের নির্বাহী ও বিচারসংক্রান্ত কার্যাবলী পৃথককরণসহ কতিপয় বিষয়ে বিধান করার লক্ষ্যে ফৌজদারি দন্ডবিধি আইন, ১৮৯৮ এর অধিকতর সংশোধনকল্পে ফৌজদারি দন্ডবিধি (সংশোধনী) আইন ২০০৬ এর খসড়া অনুমোদন করা হয়।

এছাড়া সরকারি ক্রয় কার্যক্রম বৈষম্যহীন প্রক্রিয়ায় পরিচালনা, ক্রয়ের ক্ষেত্রে স¦চ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরা ও বিনিয়োগের তুলনায় সর্বোত্তম সুবিধা প্রাপ্তির লক্ষ্যে সরকারি ক্রয় আইন, ২০০৬ এর খসড়া বৈঠকে অনুমোদন করা হয়।

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের প্রতিমন্ত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।