কোম্পানীগঞ্জে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ২ অপহৃতকে উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে রোববার সকালে অপহৃত হওয়া চারজনের মধ্যে দু’জনকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত করা হয়েছে।
চরবালুয়ার ইউপি সদস্য মাকসুদ আলম খোকা বিডিনিউজকে জানান, অপহরণকারী জলদস্যু হারিছ ও তার দল দু’লাখ টাকা মুক্তিপণ না পেলে অপহৃতদের হত্যার হুমকি দিলে উড়িরচরের মানিক সওদাগরের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে আফসার ও আশরাফ নামে দুজনকে মুক্ত করা হয়।
এ ব্যাপারে চরবালুয়া গ্রামের সিরাজ মাঝির স্ত্রী জাহানারা বেগম (৫০) বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জাসু ও বাবলু নামে অপর দুই অপহৃত ব্যক্তিকে সন্ত্রাসীরা সন্দীপ থানা পুলিশে দিয়েছে বলে জানা গেছে।
